ঢাকা২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আমলাতন্ত্র নির্ভর করে ফ্যাসিজম প্রতিষ্ঠিত হয়েছে: তথ্য উপদেষ্টা

admin
ডিসেম্বর ২৭, ২০২৪ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৪,

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘আমলাতন্ত্র নির্ভর করে ফ্যাসিজম প্রতিষ্ঠিত হয়েছে। সরকারের অনেক সীমাবদ্ধতা আছে, তা আমরা স্বীকার করছি এবং সেখান থেকে কীভাবে বের হওয়া যায় তা চিন্তা করছি।’

আজ শুক্রবার রাতে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত ‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ শীর্ষক সংলাপে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্র সংস্কারের ব্যাপারে তথ্য উপদেষ্টা বলেন, ‘বহু আগে থেকে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যে সংস্কারের কথা বলছিল, এরই ধারাবাহিকভাবে আমরা এই সরকার সংস্কারের কথা বলছি।’

ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে নাহিদ ইসলাম বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের ব্যাপারটি এতদিন ছিল না। তাই বিগত সরকারকে সরাতে গণঅভ্যুত্থান প্রয়োজন ছিল। ক্ষমতা হস্তান্তরের ব্যাপারটি কীভাবে গণতান্ত্রিক হবে তা নিশ্চিত করতে হবে। সহিংস বা প্রতিহিংসার রাজনীতি যাতে ফিরে না আসে, সেই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় আমাদের ঐক্যে পৌঁছাতে হবে।’

ভারতকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘পার্শ্ববর্তী দেশের ইঞ্জিনিয়ারিং মূলত আমাদের দেশে প্রতিফলিত হয়েছে। আমাদের বৈদেশিক নীতিতে ঐকমত্য দরকার। একক বৈদেশিক নীতি থাকা উচিত। জাতীয় অর্থনীতি গড়ে তুলতে হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।