ঢাকা৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সংস্কৃতি মন্ত্রণালয়ের নতুন সচিব মিজ ইয়াসমিন বেগম

admin
সেপ্টেম্বর ৬, ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি
ঢাকা, ৬ সেপ্টেম্বর ২০২৬: সংস্কৃতি মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা মিজ ইয়াসমিন বেগম আজ (রবিবার) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বিদায়ী সচিব মিজ কানিজ মওলা–এর স্থলাভিষিক্ত হলেন।
এ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী নতুন সচিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান এবং তাঁর সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, মিজ ইয়াসমিন বেগমের দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্ব সংস্কৃতি মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও গতিশীল, সৃজনশীল ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মন্ত্রী দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে তাঁর সফল নেতৃত্ব কামনা করেন।
পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তর ও পরিদপ্তরের প্রধান এবং প্রতিনিধিগণ নবনিযুক্ত সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত সচিব সকলের শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সংস্কৃতি অঙ্গনের সার্বিক উন্নয়ন ও জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বর্তমান সরকারের গৃহীত উদ্যোগ বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।