ঢাকা৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় যমুনা ও দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সেতু কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষর

admin
সেপ্টেম্বর ২, ২০২৬ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি
০২ সেপ্টেম্বর ২০২৬

দেশের যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন ও আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে দ্বিতীয় যমুনা এবং দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার লক্ষ্যে এক পরামর্শক সেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এই আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী মো. আবুল হোসেন এবং যৌথ পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে সার্ম অ্যাসোসিয়েটস লিমিটেডের (SARM) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইয়ুম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

যৌথভাবে এই সমীক্ষা পরিচালনা করবে বাংলাদেশের SARM Associates, দেশ উপদেশ লিমিটেড (DUL), নেপালের ERMC, সুইডেনের SWEROAD এবং দক্ষিণ কোরিয়ার Dasan Consultants। এছাড়া সাব-কনসালট্যান্ট হিসেবে কাজ করবে দেশীয় প্রতিষ্ঠান TILLER।

চুক্তি অনুসারে ১২ মাস মেয়াদি এই সম্ভাব্যতা সমীক্ষায় প্রস্তাবিত সেতুগুলোর কারিগরি, অর্থনৈতিক, পরিবেশগত ও সামাজিক উপযোগিতা যাচাই করে উপযুক্ত অ্যালাইনমেন্ট ও কাঠামোগত স্থান চিহ্নিত করা হবে। প্রধান অতিথি এ সময় দেশের উত্তর, দক্ষিণ-পশ্চিম ও মধ্যাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ করার ওপর জোর দেন এবং গুণগত মান বজায় রেখে আগামী ৮ থেকে ৯ মাসের মধ্যে সমীক্ষা সম্পন্ন করার আহ্বান জানান। অনুষ্ঠানে সেতু বিভাগ ও পরামর্শক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।