সীতাকুন্ত( চট্টগ্রাম)প্রতিনিধি।।চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলাশ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী কে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার পৌরসভা গেইট এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।এতে কয়েক জন আহত হয়েছেন।এ সময় ঔষুধ কোম্পানির একজন মেডিকেল রিপ্রেজেন্ন্টেটিভ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে প্রকাশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্ব ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীরা পৃথকভাবে অবস্থান নিতে শুরু করেন।উভয় গ্রুপের একই স্থানে কর্মসূচী পালনের ঘোষণা থাকায় আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল।
একপর্যায়ে বিকেল ৩টার দিকে উপজেলার পৌরসভা গেইটের সামনে আসলাম চৌধুরীর সমর্থকরা গুটি গুটি বৃষ্টির মধ্যে জড়ো হতে থাকলে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টির এক পর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
অন্যদিকে কাজী সালাহউদ্দিন সমর্থকরা উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক(তদন্ত)মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমরা দুই পক্ষকে আলাদা সময়ে অনুষ্ঠান করার নির্দেশনা দিয়েছি।সার্বিক পরিস্থিতির ওপর আমাদের নজর রয়েছে।এই মুহূর্তে পুলিশের একটি টিম উপজেলার বাঁশবাড়িয়া মহাসড়কে ব্যারিকেড সরানোর কাজ করছে।’
দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়েছে একই স্থান ও সময়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা করাকে কেন্দ্র করে।এক পক্ষ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাহউদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।অন্য পক্ষ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অনুসারী।
কর্মসূচীকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল।তবে বিকেলে ধাওয়া-পাল্টা-ধাওয়া ও মহাসড়ক অবরোধের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

