ঢাকা২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র ওমরাহ পালন করলেন আসিফ মাহমুদ

admin
আগস্ট ২৩, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:

২৩ আগস্ট ২০২৬

পবিত্র ওমরাহ পালন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গত ২০ আগস্ট রাতে তিনি পবিত্র নগরী মক্কায় পৌঁছে ওমরাহ পালন করেন এবং দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন। শনিবার এনসিপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সস্ত্রীক ও সফরসঙ্গীদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। সফরসঙ্গী হিসেবে এনসিপির কেন্দ্রীয় সদস্য আয়মান রাহাড, ইয়াসির আরাফাত, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান ও ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ অন্য নেতারা তাঁর সঙ্গে রয়েছেন।

ওমরাহ পালন শেষে নেতারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত স্থানসমূহ পরিদর্শন করেন এবং মক্কায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মক্কার কার্যক্রম শেষে এনসিপি নেতাদের মদীনা মুনাওয়ারায় যাওয়ার কথা রয়েছে। সফর শেষে আগামী ৩০ আগস্ট তাঁদের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।