ঢাকা২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

দুবাই প্রবাসীর টাকা চুরি করে পালিয়ে এসেছে আরেক প্রবাসী এরশাদ আলী

admin
আগস্ট ২১, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি:

২১ আগস্ট ২০২৬

দুবাই প্রবাসীর ২২লাখ টাকা চুরি করে পালিয়ে আসার অভিযোগ উঠেছে  উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামের  আরেক দুবাই প্রবাসী এরশাদ আলীর বিরুদ্ধে।  এরশাদের বিরুদ্ধে দুবাই পুলিশের কাছে টাকা চুরির অভিযোগও করেছে ওই ভুক্তভোগী  প্রবাসী।

অভিযোগ সূত্রে জানাযায়, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়নের গোয়ালজানি গ্রামের হাজী আব্দুল বারী আকন্দের ছেলে মোঃ হাশেম আলী  দীর্ঘদিন ধরে দুবাই প্রবাস জীবন যাপন করছেন। তার কাজের সহযোগিতার জন্য  একই উপজেলার রামকান্তপুর গ্রামের নূর মোহাম্মদ এর ছেলে এরশাদ আলীকে

দুই বছর আগে দুবাই নিয়ে যান  হাশেম আলী। সেখানে নিয়ে গিয়ে এরশাদকে বিল্ডিংয়ের ভাড়া তোলার কাজ দেন। গত দুই বছর সে ভাড়া তুলে ঠিকঠাকভাবে জমা দিলেও চলতি আগষ্ট মাসের অগ্রিম ভাড়া ৬৫ হাজার দেরহাম যা বাংলা টাকায় প্রায় ২২লাখ ১০ হাজার টাকা।  সে জমা না দিয়েই চলতি আগষ্ট মাসের ১১ তারিখে   চুরি করে পালিয়ে দেশে চলে আসে।

এবিষয়ে  ভুক্তভোগী মোঃ হাশেম আলী দুবাই পুলিশের কাছে এরশাদ আলীর বিরুদ্ধে একটি চুরির অভিযোগও করেছেন। যার রেফারেন্স নাম্বার ২২৬০০৪৩৪৭৮৯৮

দুবাই পুলিশ এখন এরশাদ আলীকে খুজছেন। জনশ্রুতি রয়েছে এই এরশাদ আলী এর আগেও এলাকার বিভিন্ন লোকের টাকা আত্মসাত করেছেন। তবে এরশাদ এসব অভিযোগ অস্বীকার করেছেন।

এবিষয়ে  ভুক্তভোগী প্রবাসী মোঃ হাশেম আলী তার কষ্টার্জিত টাকা ফেরত পেতে স্থানীয় প্রশাসনের দ্রুত  হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।