ঢাকা১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অতীত বিবেচনা করে বিভ্রান্তিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

admin
আগস্ট ১৬, ২০২৬ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
১৬ আগস্ট ২০২৬,

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘অতীত বিবেচনা করে বিভ্রান্তিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করতে আসে অতীতের মতো তাদের সমুচিত জবাব দিতে হবে। বলতে হবে তোমাদের অতীত আমরা দেখেছি, তোমাদের অতীত আমরা জানি, তোমরা অতীতে কি করেছো। কাজেই তোমাদের কথায় আমরা কান দেবো না।’

আজ রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিল কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিদের মধ্যে সম্মানী ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে সরকার। অন্য কোনো দেশের মতো নয়, আমরা বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে চাই। নারীদের স্বনির্ভর ও শিক্ষিত হিসেবে গড়ে তোলা হবে উল্লেখ করে তিনি বলেন, দেশ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তন বিএনপি সরকারের লক্ষ্য। জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার। তবে দেশকে এগিয়ে নিতে হলে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। মানুষকে সঠিকভাবে তৈরি করতে না পারলে দেশকে কাঙ্ক্ষিত স্থানে নেয়া সম্ভব নয়।’

সরকারপ্রধান বলেন, ‘আমাদের ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন করতে হবে। কৃষক কার্ডের বাস্তবায়ন করতে হবে। ইমাম মুয়াজ্জেম সাহেবদের যে ভাতা সেটির বাস্তবায়ন করতে হবে। আমাদের ভবিষ্যৎ সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে হবে। যাতে তারা মানুষের মতন মানুষ হতে পারে। দেশের কৃষি ব্যবস্থাকে গড়ে তুলতে হবে। দেশের কল কারখানা তৈরি করতে হবে। যাতে দেশের বেকার যুবকরা, বেকার তরুণরা-তরুণীরা যাতে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। অর্থাৎ আমাদের এই কাজগুলো বাস্তবায়ন করতে হবে। তাহলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো।’

তিনি বলেন, ‘আমরা অতীতে অনেক সময় শুনেছি যে বাংলাদেশকে অমুক রাষ্ট্রের মতন বানিয়ে ফেলবো। বাংলাদেশকে তমুক দেশের মতন বানিয়ে ফেলবো। আমরা বাংলাদেশকে অন্য কোনো দেশের মতন বানাতে চাই না। আমরা বানাতে চাই, আমরা বাংলাদেশকে তৈরি করতে চাই একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে। যেই রাষ্ট্রে কমবেশি প্রতিটি শ্রেণীর মানুষকে রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা সাহায্য করবে। সহযোগিতা দিবে। যেই রাষ্ট্রে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি শ্রেণীর প্রতিটি মানুষ তার মর্যাদা অনুযায়ী তার প্রাপ্য রাষ্ট্রের কাছ থেকে পাবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।