ঢাকা১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা

admin
আগস্ট ১২, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:

১২ আগস্ট ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেতারা।

আজ বুধবার সকালে বিএনপি ও ক্রীড়াঙ্গনের নেতারা তার কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা মহানগর বিএনপির উত্তর আহ্বায়ক আমিনুল হক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, বিএনপির সংসদ সদস্য জাহাঙ্গীর, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরীসহ দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতারা।

এ ছাড়া ক্রীড়া বোর্ডের কর্মকর্তা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।