ঢাকা২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ঘরেই তৈরি করুন সুস্বাদু এগ মাফিন

admin
জুলাই ১৮, ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

লাইফস্টাইল ডেস্ক
১৮ জুলাই ২০২৬

সকালের নাশতা নিয়ে ব্যস্ততা? আগে থেকেই তৈরি করে রাখুন সুস্বাদু ও পুষ্টিকর ‘এগ মাফিন’। তাজা হার্বস, ফেটা চিজ, পালং শাক ও ডিমের দারুণ সমন্বয়ে তৈরি এই মাফিন একদিকে যেমন সুস্বাদু, অন্যদিকে তেমনি প্রোটিন ও পুষ্টিগুণে ভরপুর। সবচেয়ে ভালো বিষয় হলো, এগুলো একসঙ্গে তৈরি করে কয়েক দিন ফ্রিজে সংরক্ষণ করা যায়। ফলে ব্যস্ত সকালে দ্রুত নাশতা কিংবা হালকা স্ন্যাকস হিসেবে এগ মাফিন হতে পারে দারুণ একটি বিকল্প।

উপকরণ

১২টি ডিম

৬ আউন্স (প্রায় ১৭০ গ্রাম) হিমায়িত কুচি করা পালং শাক

৩/৪টি পেঁয়াজ, কুচি করা

২ কাপ কুচি করা পার্সলে

১/৪ কাপ কুচি করা পুদিনা পাতা

৪টি বড় রসুনের কোয়া, কুচি করা

৬ আউন্স (প্রায় ১৭০ গ্রাম) ফেটা চিজ

১ চা-চামচ অরিগানো

৩/৪ চা-চামচ গোলমরিচ

৩/৪ চা-চামচ পাপরিকা

১/৪ চা-চামচ বেকিং পাউডার

এক চিমটি কোশার লবণ

মাফিন টিনে ব্রাশ করার জন্য অলিভ অয়েল

প্রস্তত প্রণালি

প্রথমে ওভেনটি ৩৫০°F (প্রায় ১৭৭°C) তাপমাত্রায় প্রিহিট করে নিন এবং মাফিন টিনের তলা ও চারপাশে ভালোভাবে অলিভ অয়েল ব্রাশ করুন। এরপর হিমায়িত পালং শাকের অতিরিক্ত পানি ভালোভাবে চেপে ঝরিয়ে নিন। একটি বড় বাটিতে ডিম, অরিগানো, গোলমরিচ, পাপরিকা, বেকিং পাউডার ও কোশার লবণ নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। এবার এতে পানি ঝরানো পালং শাক, কুচি করা পেঁয়াজ, পার্সলে, পুদিনা ও রসুন যোগ করুন। সবশেষে ফেটা চিজ হাত দিয়ে ভেঙে মিশ্রণে দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। তৈরি মিশ্রণটি মাফিন টিনের প্রতিটি কাপে প্রায় তিন-চতুর্থাংশ পর্যন্ত ঢেলে ২৫ থেকে ৩০ মিনিট বেক করুন, যতক্ষণ না ডিম পুরোপুরি জমে যায়। বেক হয়ে গেলে কিছুক্ষণ ঠান্ডা করে একটি বাটার নাইফ দিয়ে মাফিনের চারপাশ আলগা করে প্যান থেকে তুলে নিন। এরপর গরম গরম পরিবেশন করুন অথবা পরে খাওয়ার জন্য সংরক্ষণ করুন।

কীভাবে সংরক্ষণ করবেন

এগ মাফিন পুরোপুরি ঠান্ডা করে ঢাকনাযুক্ত কাচের পাত্র বা জিপলক ব্যাগে রেখে ফ্রিজে ৪ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। ফ্রিজারে রাখতে চাইলে প্রতিটি মাফিন আলাদাভাবে ফয়েলে মুড়ে ২ মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। খাওয়ার আগে সারা রাত ফ্রিজে রেখে গলিয়ে নিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।