ঢাকা১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাণীশংকৈলে মাদ্রাসার পাশের খাদে গোসল করতে গিয়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

admin
জুলাই ১০, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুর রউফ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল বাজার এলাকায় মাদ্রাসার পাশের পানিভর্তি খাদে গোসল করতে গিয়ে সোনিয়া (১০) নামে এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোনিয়া উপজেলার কাউন্সিল বাজার সংলগ্ন খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার পিছনে ভেকু দিয়ে মাটি খননের ফলে একটি গভীর খাদ সৃষ্টি হয়। টানা কয়েক দিনের বৃষ্টিতে সেখানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। শুক্রবার জুমার নামাজের সময় সোনিয়া কয়েকজন সহপাঠীর সঙ্গে ওই পানিভর্তি খাদে গোসল করতে যায়। একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়।
সঙ্গে থাকা অন্য ছাত্রীরা বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে সোনিয়াকে পানির নিচ থেকে উদ্ধার করেন। পরে তাকে নেকমরদে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সোনিয়া হরিপুর উপজেলার চৌরঙ্গী দামোল গ্রামের মো. সোহেল রানার মেয়ে। সোহেল রানা ও তার স্ত্রী কর্মসূত্রে কুমিল্লায় বসবাস করেন। লেখাপড়ার সুবিধার্থে তারা সোনিয়াকে কাউন্সিল বাজারের খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন।
ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও সহপাঠীদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।