ঢাকা৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করছে আওয়ামী লীগের ফ্যাসিস্ট প্রভাবশালীরা

admin
জুলাই ৭, ২০২৬ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার :

ঢাকা প্রেস ক্লাবের ৫৪, পুরানা পল্টনের কার্যালয় অবৈধভাবে দখল, ব্যাপক ভাঙচুর ও মূল্যবান সামগ্রী লুটপাটের ঘটনার পর এবার বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক পাল্টা মামলা দায়ের করেছে আওয়ামী লীগের ফ্যাসিস্ট প্রভাবশালীরা।

বিগত স্বৈরাচারী সরকারের আমলে বিপুল অর্থের বিনিময়ে শেখ সেলিমের ছেলের কাছে বিক্রি হওয়া এই ভবনটি সন্ত্রাসী ও অবৈধ দখলদারদের আখড়ায় পরিণত হয়েছিল, যার বিরুদ্ধে সোচ্চার হওয়ায় দীর্ঘদিন ধরেই সাংবাদিকদের হুমকি দেওয়া হচ্ছিল।

এই সন্ত্রাসী হামলার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হলেও পুলিশ যথাযথ পদক্ষেপ না নেওয়ায় এবং উল্টো ঢাকা প্রেস ক্লাবের নির্বাহী সভাপতি,নির্বাহী সাধারণ সম্পাদক ও সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে আজ রাজপথে নেমেছেন গণমাধ্যমকর্মীরা।

ঢাকা প্রেস ক্লাবের নির্বাহী সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ শীর্ষ সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে আজ রাজধানীর পল্টনে একটি বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যেখান থেকে সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এই মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং অফিস ভাঙচুরের সাথে জড়িত মূল অপরাধীদের দ্রুত গ্রেফতার করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ও তীব্র প্রতিবাদের ঘোষণা দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।