গাজীপুর প্রতিনিধি:
১৭ ডিসেম্বর, ২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘সারা দেশে বিএনপির জনসমর্থন রয়েছে। এটা অনেকে হিংসা করছেন। অতীতেও এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এখন বিএনপি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে নগরীর সাগর সৈকত কনভেনশন হল মিলনায়তনে গাজীপুর, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন। প্রধান আলোচক ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

