নিজস্ব প্রতিবেদক( সিরাজগঞ্জ)ঃ
সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ সংলগ্ন ন্যাশনাল ফুডভিলেজ হাইওয়ে রেস্টুরেন্টের কনফারেন্স রুমে শনিবার (২৭ জুন ২০২৬) বেলা ১১টায় জাতীয় পার্টি (জাপা) রাজশাহী বিভাগীয় সাংগঠনিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও আহবায়ক রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিম জনাব এমরান হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মইনুর রাব্বী রুমন চৌধিরী,চেয়ারম্যানের উপদেষ্টা মাহমুদুর রহমান মাহমুদ,চেয়ারম্যানের উপদেষ্টা মাশরেকুল আজম রবি,চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল । চেয়ারম্যান উপদেষ্টা সাবেক এমপি আবুল হোসেন,সাবেক এমপি নুরুল ইসলাম তালুকদার
সাংগঠনিক সম্পাদক শাহিন মোস্তফা ফারুখ,
কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হুমায়ুন খান,আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুর রশিদ, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক জুবায়ের হোসেন, যুগ্ম কৃষি বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির শাওন, জাতীয় তরুন পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব জিয়াউর রহমান, জাতীয় তাতী পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব হিলটন প্রামাণিক সহ প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আহবায়ক শামসুদ্দিন রিন্টু, নওগাঁ জেলা জাতীয় পার্টির আহবায়ক ও চেয়ারম্যানের উপদেষ্টা এ্যাড. তোফাজ্জল হোসেন,বগুড়া জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ, নাটোর জেলা সভাপতি এম ইউসুফ আহমেদ,পাবনা জেলা সভাপতি আব্দুল কাদের খান,চাপাইনবাবগঞ্জ জেলার আহবায়ক প্রফেসর মোঃ আফজাল হোসেন, জয়পুরহাট জেলা সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ জেলা সাধারণ সম্পাদক এ্যাড দেলোয়ার হোসেন।
সমাবেশে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত জাতীয় পার্টির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় দলীয় নেতারা জাতীয় জাতীয় পার্টির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে বক্তব্য দেন।
দেশের উন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে জাতীয় পার্টি অতীতের মতো ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য দলকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তারের আহ্বান জানান।জাতীয় যুব সংহতি সিরাজগঞ্জ জেলা আহবায়ক আব্দুল জলিল, সদস্য সচিব এ্যাড মুজাহিদ বিন রহমান মিঠুন সহ রাজশাহী বিভাগের প্রায় শতাধিক নেতা কর্মী এই প্রতিনিধি সভায় অংশগ্রহণ করে দলকে শক্তিশালী করার প্রতিশ্রুতি নেয়।

