ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতাঃ
১৭ ডিসেম্বর ২০২৪
মোঃ নুরুল ইসলাম খোকন। মহান বিজয় দিবস উপলক্ষে ডামুড্যা উপজেলার সরকারী ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ ও সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। ১৬ ডিসেম্বর সোমবার উপজেলা বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সজল খান, কনেশ্বর ইউনিয়নের বিএনপি সভাপতি মোকলেছুর রহমান সরদার, শিধলকুড়া ইউনিয়নের সাধারণ সম্পদক আঃ মালেক ফরাজী।
সভায় বক্তব্য রাখেন সরকারী আঃ রাজ্জাক কলেজের সাবেক ছাত্রনেতা ও জেলা শিল্প বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম শ্যামল বেপারী, ছাত্রনেতা সাব্বির সিকদার ও মোঃ দুলাল, স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেত্রীবৃন্দ। পরে এক মনোরঞ্জন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এর আগে সকাল ১০ ঘটিকায় ডামুড্যা একটি র্যালী বেড় হয়ে উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

