ঢাকা১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পদ-পদবি নয়, জনগণের সেবাই মূল লক্ষ্য; আবারও কাউন্সিলর নির্বাচনে অংশ নেব: আলহাজ্ব আবুল মেছের

admin
জুন ১৩, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা প্রতিনিধি:
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মেছের বলেছেন, জনগণের জন্য কাজ করতে পদ-পদবি মুখ্য বিষয় নয়, বরং ব্যক্তিগত সদিচ্ছা ও জনসেবার মানসিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জনগণের কল্যাণে কাজ করে আসছেন এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান।
আলহাজ্ব আবুল মেছের জানান, তিনি তিনবার সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। তাঁর দাবি, জনগণ ভোট দিয়ে তাঁকে নির্বাচিত করলেও তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে ফলাফলে তাঁকে পরাজিত দেখানো হয়েছিল।
তিনি বলেন, “আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের জনগণ আমাকে কাউন্সিলর হিসেবে দেখতে চায়। জনগণের প্রত্যাশা পূরণে আমি আবারও কাউন্সিলর পদে নির্বাচন করব। নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে কার্যকর ভূমিকা পালন করব।”
রাজনৈতিক জীবনের নানা চড়াই-উতরাইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, “বিগত সরকারের সময়ে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে আমাকে একাধিকবার কারাভোগ করতে হয়েছে। গ্রেফতারি পরোয়ানা ও রাজনৈতিক নির্যাতনের কারণে দীর্ঘ সময় আত্মগোপনে থাকতে হয়েছে। এমন পরিস্থিতিতে পরিবারের সঙ্গে স্বাভাবিক সময় কাটানোও কঠিন হয়ে পড়েছিল। একসময় মনে হতো যেন জেলখানাই আমার দ্বিতীয় বাড়ি হয়ে গেছে।”
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিকূলতা ও নির্যাতনের মধ্যেও তিনি জনগণের পাশে থাকার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে বদ্ধপরিকর।
স্থানীয়দের প্রত্যাশা ও সমর্থনকে পুঁজি করে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান বিএনপির এই নেতা। তাঁর মতে, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে একটি উন্নত, নিরাপদ ও মাদকমুক্ত ২৩ নম্বর ওয়ার্ড গড়ে তোলা সম্ভব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।