ঢাকা৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীতে দিনে-দুপুরে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই

admin
জুন ৭, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল: রাজধানীর মতিঝিল এলাকায় দিনে-দুপুরে গুলি করে একজনের কাছ থেকে ১৭ হাজার ডলার (প্রায় ২০ লাখ টাকা) ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

আজ রোববার বিকেল ৩টার দিকে জনতা ব্যাংকের একটি শাখার সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর নাম লোকমান। তিনি শাহজাহানপুর এলাকার বাসিন্দা। তার হাত ও পায়ে গুলি লেগেছে। চিকিৎসার জন্য তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামারুজ্জামান তালুকদার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, হামলাকারীরা সম্ভবত ওই লোককে অনুসরণ করছিল। ব্যাংকের সামনে পৌঁছালে তার কাছে থাকা টাকা নিতে চায় দুর্বৃত্তরা। তিনি দিতে রাজি না হলে তারা গুলি করে টাকা নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, পুলিশ এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেপ্তারে কাজ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।