ঢাকা২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শহিদ বুদ্ধিজীবীদের প্রতি ঢাকা ক্লাবের নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা নিবেদন

admin
ডিসেম্বর ১৪, ২০২৪ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মীর রাজিবুল হাসান নাজমুল :
১৪ ডিসেম্বর ২০২৪,

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ । শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি খান সেলিম রহমান,মোঃ আমিনুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক কে এম মোহম্মাদ হোসেন রিজভী,পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খান,মোঃ সোহেল রহমান,মোঃ মোফাজেল হোসেন রাজু,মোঃ আজাহার আলী,মোঃ ইউনুস আলী প্রমুখ।

এ সময় সংগঠনের সভাপতি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার জন্য জুলাই গণঅভ্যুথানের বিপ্লবকে ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ১৪ ডিসেম্বর পৃথিবীর ইতিহাসের এক জঘন্য কালো অধ্যায়। ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের শেষলগ্নে পুরো দেশের মানুষ যখন চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী ও কবি-সাহিত্যিক বুদ্ধিজীবীদের বাড়ি থেকে ধরে নিয়ে নৃশংসভাবে হত্যা করে। বিজয়ের চূড়ান্ত মুহূর্তে জাতিকে মেধাশূন্য করার এ নৃশংস নিধনযজ্ঞ সেদিন গোটা জাতিসহ পুরো বিশ্বকেই হতবিহ্বল করে দিয়েছিল। আজ আমরা তাদের গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করি যারা প্রাণ দিয়ে আমাদের মুক্তির পথ দেখিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।