ঢাকা২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি রফিকুল ইসলাম খান

admin
মে ২১, ২০২৬ ৯:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

 

রবিউল আলম, উল্লাপাড়া, সিরাজগঞ্জ সংবাদদাতা
সলঙ্গা ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন জাতীয় সংসদ সদস্য এমপি রফিকুল ইসলাম খান।
বৃহস্পতিবার (২১ মে) সকালে সলঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমপি রফিকুল ইসলাম খান বলেন, সরকারের পক্ষ থেকে যে বরাদ্দ এসেছে তা এই দারিদ্র্য জনগোষ্ঠীর তুলনায় অনেক কম। মানুষের চাহিদার শেষ নেই, তারপরও যারা পেয়েছে তারা অনেকটাই উপকৃত হবে। মানুষ মানুষের চাহিদা পূরন করতে পারে না। মানুষের চাহিদা পূরণ করতে পারে একমাত্র আল্লাহ তাআলা। এজন্যই আমাদেরকে আল্লাহ তাআলা কাছে সবকিছু চাইতে হবে। ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই এই ছোট আয়োজন।”

এ সময় তিনি সুষ্ঠু ও স্বচ্ছভাবে উপকারভোগীদের মাঝে চাল বিতরণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা জামায়াতের আমীর ও ইউপি সদস্য রাশেদুল ইসলাম শহিদ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।