ঢাকা২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে শাশুড়ীর লাশ দাফন করে বাড়ি ফেরার পথে লাশ হলেন জামাই

admin
মে ২১, ২০২৬ ৯:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আব্দুর রউফ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শাশুড়ীকে দাফন করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জামাই আব্দুস সামাদ(৫০) নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একই ঘটনায় স্ত্রী মর্জিনা বেগম (৪৫) গুরুতর আহত হয়েছেন।

নিহত আব্দুস সামাদ পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার গান্ডিগাড়ি গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে ও ডাক্তার আবুল কাশেমের চাচাতো ভাই। বুধবার (২০মে) রাত ৯ টায় উপজেলার মীরডাংঙ্গী টেকিয়া মহেশপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতের ভাই আব্দুল কাদের জানান, তিন ভাই সহ পরিবারের সকলে রাণীশংকৈলে উপজেলার জওগাও গ্রামে ভাইয়ের শাশুরি কে দাফন শেষে বাড়ি ফেরার পথে মীরডাংঙ্গী টেকিয়া মহেশপুর নামক স্থানে রাস্তার উপর একটি ট্রাক্টর দাঁড়িয়ে ছিল। আমরা তিন ভাই এক সাথে আলাদা আলাদা মোটর সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলাম এসময় আচমকা ট্রাকের পিছন থেকে আসা মোটরসাইকেলটি আমার ভাই ধাক্কা দেয়। সে পড়ে যায় এবং গুরুতর আহত হয়। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যায়। আমার ভাবিও একই গাড়িতে ছিল তিনিও গুরুতর আহত হয়। তাকে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে স্থানান্তর করেছেন।
এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী মুঠোফোনে বলেন, লাশ বর্তমানে হাসপাতালের হেফাজতে রয়েছে,অভিযোগ কারীরা চাইলে মামলা হবে না চাইলে জিডি মূলে ছেড়ে দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।