জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ) ‘হাম’ আক্রান্ত শিশুদের চিকিৎসাসহায়তায় ঢাকার বিভিন্ন হাসপাতালে হেল্পলাইন চালু করেছে। আক্রান্ত শিশুদের পরিবারকে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও সহযোগিতা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগের জন্য দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা হলেন— ডা. মো. জুলফিকার (০১৭১০৪৯৮৯০৯) ও ডা. মাশুক (০১৮৩৫৫১২৫৫০)। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করা যাবে ডা. সাইয়েদ (০১৭০৬৫২০৯৮৭) ও ডা. সানি’র (০১৫৫৮৯৫৯৬৫০) সঙ্গে।
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করছেন ডা. আব্দুল্লাহ আল মামুন (০১৬০৮০৭৩৬৪২) ও ডা. মাজহারুল ইসলাম (০১৫৪০৭৫২৪৮৭)। এছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল ও আশপাশের হাসপাতালগুলোর জন্য যোগাযোগ করতে বলা হয়েছে ডা. তন্নী শেখ (০১৯৯৯৩৯৮৭৭৯), ডা. আল আমিন (০১৭১৮৬৬২৪৬৩), ডা. হাবিব (০১৫৩৩-৭৯৪৭৪৪) এবং ডা. তাওফিক ইমন’র (০১৩১০৯৩৮৫৭৩) সঙ্গে।
ঢাকা ডিএনসিসি হাসপাতালে দায়িত্বে রয়েছেন ডা. মো. মনিরুজ্জামান (০১৭৭০৫৯১৫২৯) ও ডা. উসামা (০১৮২৬৭১১৯২৪)। এছাড়া মিরপুর-২ এর ডা. এমআর খান শিশু হাসপাতালে যোগাযোগ করা যাবে ডা. আশিকুর রহমান শুভ’র (০১৬৭৬৫৬৫১১৮) সঙ্গে।
এনএইচএ’র আহ্বায়ক প্রফেসর ডা. শাদরুল আলম ও সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদের উদ্যোগে এই হেল্পলাইন কার্যক্রম চালু করা হয়েছে। বুধবার গণমাধ্যমে পাঠানো এনএইচএ’র দপ্তর সম্পাদক ডা. মো. আব্দুস সালামের সংবাদ বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবক চিকিৎসকদের নাম ও ফোন নম্বর প্রকাশ করা হয়।

