ঢাকা২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ডামুড্যায় অবৈধ ইট ভাটায় অভিযান দুই লক্ষ টাকা জরিমানা

admin
ডিসেম্বর ১৩, ২০২৪ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতাঃ
১৩ ডিসেম্বর ২০২৪

মোঃ নুরুল ইসলাম খোকন। ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের হাওলাদার বাজার এলাকায় পাইক ব্রীক ফিল্ড এর মালিক বাবুল পাইককে সরকারী নির্দেশ লংঘন করে কার্যক্রম সম্পাদনের দায়ে ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল মালেক ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ ও সংশোধীন ২০১৯ অনুযায়ী দুই লক্ষ টাকা জরিমানা করেন।

শুক্রবার ১৩ ডিসেম্বর সকাল ১২ টায় এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল মালেক। এ সময় অবৈধভাবে পরিচালিত ইট ভাটায় ও সংশ্লিষ্ট কাজে বিরত থাকতে স্থানীয়দের সতর্ক করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট। তিনি বলেন সরকারী বিধি অমান্য করে পরিবেশ ধংসকারী ইট ভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। অভিযান চলাকালীন সময় পুলিশ ও আনছার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।