ঢাকা৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনাকে ফেরাতে মন্ত্রণালয়গুলো সক্রিয়ভাবে কাজ করছে : আইনমন্ত্রী

admin
মে ৪, ২০২৬ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:  আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘চব্বিশের অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য আসামিদের দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সক্রিয়ভাবে কাজ করছে।’

আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান আইনমন্ত্রী। পরিদর্শনের সময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে প্রথম বৈঠক করলাম। এখানে কী কী সমস্যা আছে সেগুলো জানলাম। আমরা আইনি প্রক্রিয়ায় এবং আমাদের প্রশাসনিক প্রক্রিয়ায় সমস্যাগুলো কিভাবে মোকাবেলা করা যায় সে বিষয়ে আলোচনা করলাম এবং ভবিষ্যতে আমরা এই বিষয়ে পদক্ষেপ নেব।’

প্রসিকিউশনের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তিনি বলেন, ‘আমরা সবগুলো বিষয়ই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পদক্ষেপ নিয়েছি।

প্রসিকিউশনের কারো বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ আগে নেওয়া হয়েছে বলে নজির নেই। আমরা পদক্ষেপ নিয়েছি। এটা সামনেও চলমান থাকবে।’

 

সুপ্রিম কোর্টের আপিল বিভাগসহ হাইকোর্টের বিচারকক্ষে (এজলাসে) সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়া নিয়ে আইনমন্ত্রী বলেন, ‘সিদ্ধান্তটি প্রধান বিচারপতির প্রশাসনিক সিদ্ধান্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।