ঢাকা২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাম প্রতিরোধে ১ লাখ ৭৫ হাজার ইউরো দিবে ইইউ

admin
এপ্রিল ২৯, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল: বাংলাদেশে হামের রোগ প্রতিরোধের প্রচেষ্টাকে সমর্থনের জন্য মানবিক তহবিল হিসাবে এক লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই অর্থায়নে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহের জনগোষ্ঠী উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানায় ইইউ।

বিবৃতিতে বলা হয়, তাদের এই তহবিল পাবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এই অর্থের মাধ্যমে তারা চলমান টিকাদান কর্মসূচিগুলো অব্যাহত রাখার পাশাপাশি‘স্বাস্থ্যবিধি কিট বিতরণের মতো অন্যান্য প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করবে।

সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিবারগুলো তাদের অসুস্থতাজনিত ব্যয় যেমন স্বাস্থ্যকেন্দ্রে পরিবহন বা চিকিৎসার কারণে আয় হ্রাস হতে সহায়তা করার জন্য নগদ অনুদানও পাবে।

বিবৃতিতে আরও বলা হয়, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) দুর্যোগ প্রতিক্রিয়া জরুরি তহবিলে (ডিআরইএফ) ইউরোপীয় ইউনিয়নের সার্বিক অবদানের অংশ হিসেবে এই অর্থায়ন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।