সত্য সমাচার ডিজিটাল:
১১ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় চারটি পরিবতন এনে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বুধবার এ প্রজ্ঞাপন জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা করা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকা করা হয়েছে।
এতে আরো বলা হয়েছে, মৌখিক পরীক্ষার নম্বর ২০০-এর পরিবর্তে ১০০ করা হয়েছে। যেহেতু মৌখিক পরীক্ষার ১০০ কমেছে তাই বিসিএস পরীক্ষার এখন মোট নম্বর ১০০০।
আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩২ বছর করা হয়েছে। এসব সিদ্ধান্ত ২৭ নভেম্বর থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

