ঢাকা২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৩৬ টাকা কেজি ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

admin
এপ্রিল ২২, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল: আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে পাঁচ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং এক লাখ মেট্রিক টন আতপ চালসহ মোট ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার।

প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং প্রতি কেজি আতপ চালের সংগ্রহ মূল্য ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

চিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ (এফপিএমসি) কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এফপিএমসি-এর সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় খাদ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সভায় ধান চালের পাশাপাশি ৩৬ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন গম কেনারও সিদ্ধান্ত হয়েছে।

চলতি বছরের মে মাসের ৩ তারিখ থেকে ধান সংগ্রহ শুরু হবে এবং আগামী ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু হবে। সংগ্রহ অভিযান এ বছরের ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।