ঢাকা২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

admin
এপ্রিল ২১, ২০২৬ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) বদলি সংক্রান্ত বিষয়ে তথ্যপ্রমাণ ছাড়া বিতর্কিত মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের একটি আদালত। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) শুনানি শেষে আদালত এই আদেশ প্রদান করেন।

এর আগে গত ২৭ মার্চ কুষ্টিয়ার হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে বক্তব্য দেওয়ার সময় এমপি আমির হামজা দাবি করেন, কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক এখানে বদলি হয়ে আসার জন্য প্রায় ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়।

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গত ১৩ এপ্রিল এমপি আমির হামজাকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সেখানে বলা হয়েছিল, এমন ভিত্তিহীন বক্তব্যে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। নোটিশে তাকে সাত (০৭) দিনের সময় দিয়ে জেলা প্রশাসক ঠিক কাকে এই টাকা দিয়েছেন, তার নাম ও প্রমাণ প্রকাশের দাবি জানানো হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো তথ্য বা প্রমাণ দিতে ব্যর্থ হন।

মামলার আইনজীবী আব্দুল মজিদ জানান, একজন দায়িত্বশীল সংসদ সদস্যের কাছ থেকে তথ্যপ্রমাণ ছাড়া প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তোলা আইনত দণ্ডনীয়। এটি সরকারি কর্মকর্তাদের মর্যাদাহানি করার পাশাপাশি জনমনে বিভ্রান্তি তৈরি করেছে। এ কারণেই আদালত আজ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কঠোর সিদ্ধান্ত নিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।