স্টাফ রিপোর্টারঃ
গ্রামীণ উন্নয়নে এলজিইডির প্রকৌশলী আব্দুর রশীদ মিয়া ব্যাপক অবদান রেখেছেন। তিনি এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী থাকা অবস্থায় নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী থাকা অবস্থায় দেশব্যাপী প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। ঢাকা শহরে দৃষ্টিনন্দন প্রকল্প এবং সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছিলেন।
সারা দেশে গ্রামীণ সড়ক উন্নয়নে আরইআরএমপি-৪ প্রকল্প হাতে নিয়েছিলেন। এছাড়াও দেশব্যাপী কয়েকটি নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছিলেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এসব উন্নয়ন প্রকল্প আলোর মুখ দেখেনি। দক্ষ, সৎ, নিষ্ঠাবান ও কর্মঠ প্রকৌশলী আব্দুর রশীদ মিয়া এলজিইডির বিভিন্ন পদে চাকরিকালীন সময়ে সততা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি এলজিইডির উন্নয়ন কর্মকাণ্ডকে বেগবান করার জন্য প্রধান প্রকৌশলী থাকা অবস্থায় নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। প্রকৌশলীদের উন্নয়ন কাজ বাস্তবায়নে জবাবদিহিতার মধ্যে এনেছিলেন।
তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী থাকা অবস্থায় প্রাথমিক শিক্ষার অবকাঠামো নির্মাণে ব্যাপক উন্নয়ন সাধন করেছিলেন। বর্তমানে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি মুখ থুবড়ে পড়েছে এবং এলজিইডি তার কাজের গতি হারিয়ে ফেলেছে বলে সচেতন মহল মনে করে।

