ঢাকা৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কেরানীগঞ্জে অগুনের ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার

admin
এপ্রিল ৪, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

রাজধানীর কেরানীগঞ্জের কদমতলীর গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিস কর্মীরা এ লাশ উদ্ধার করেন। উদ্ধারকৃত পাঁচ জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। দায়িত্বরত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন, মরদেহগুলো নারী নাকি পুরুষ কিছুই বুঝা যাচ্ছে না। আর কোনো মরদেহ আছে কিনা অনুসন্ধান করা হচ্ছে।

এর আগে গ্যাস লাইটার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে প্রথমে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরে যোগ দেয় আরও ৪ ইউনিট। দুপুর ১টা ১৩ মিনিটে গ্যাস লাইটার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের তথ্য মতে, আগুন লাগার খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।