তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা যাবে না। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবসহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে নানাবিধ সংবাদ ও তথ্য পরিবেশন করা হচ্ছে। যা অনেক সময় বিভ্রান্তি তৈরি করে। এজন্য সঠিক তথ্য তুলে ধরতে ফ্যাক্ট চেকিং করে সংবাদ প্রকাশ করতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, ‘পাবনা প্রেস ক্লাব দেশের মধ্যে ঐতিহ্য বহন করে। এদের ভাতৃপ্রতিম সম্পর্ক সারা দেশের দৃষ্টান্ত হতে পারে।
তিনি বলেন, ‘গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা গ্রহণ করে সেগুলো নিয়ে সরকার কাজ করছে।’
পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তারের সভাপতিত্বে মতবিনিময়সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শিবজিত নাগ, সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান, পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার, প্রধানমন্ত্রীর তারেক রহমানের ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ, পাবনা প্রেস ক্লাবের সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সাবেক সম্পাদক উৎপল মির্জা, সাংবাদিক রাজিউর রহমান রুমী, ড. নরেশ মধু প্রমুখ।

