ঢাকা২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এশিয়ান আরচ্যারিতে ফের স্বর্ণ জিতল বাংলাদেশ

admin
মার্চ ২৭, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২৬,

বাংলাদেশ ফুটবল দল গতকাল বৃহস্পতিবার ভিয়েতনামের বিপক্ষে জিততে পারেনি। তবে, আজ শুক্রবার সকালে থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান আরচ্যারি টুর্নামেন্টে ভিয়েতনামকে কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে হারিয়ে বাংলাদেশ স্বর্ণ জিতেছে।

উল্লেখ্য, গত বছর এই টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ একক ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের আরচ্যার আব্দুর রহমান আলিফ।

আজ অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশের তিন কম্পাউন্ড আরচ্যার হিমু বাছাড়, রাকিব নেওয়াজ ও ঐশ্বর্য ভালো পারফর্ম করেছেন।

বাংলাদেশি আরচ্যারদের স্কোর ২৩১ পয়েন্ট, বিপরীতে ভিয়েতনামের আরচ্যাররা করেন ২২৫। ৬ পয়েন্ট বেশি থাকায় বাংলাদেশ ফাইনালে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে।

এদিকে বাংলাদেশের আরচ্যারিতে বড় সাফল্যগুলোর অধিকাংশ ছিল রিকার্ভে। বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন ও এশিয়ান আরচ্যারি ফেডারেশনের সভাপতি কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল পৃথকভাবে পদকজয়ীদের আর্থিকভাবে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।