ঢাকা২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল

admin
মার্চ ২৫, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার : অ্যাটর্নি জেনারেল হয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আজ বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।

রুহুল কুদ্দুস কাজল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য। এ ছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র ব্যারিস্টার কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।

এর আগে অ্যাটর্নি জেনারেল ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান।

পদত্যাগ করে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে অংশ নেন। এমপি নির্বাচনের পর সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হন আসাদুজ্জামান। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।