ঢাকা২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদযাত্রায় সকল যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে হবে: রফিকুল ইসলাম খান এমপি

admin
মার্চ ১৮, ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

 

উল্লাপাড়া, সিরাজগঞ্জ, সংবাদদাতা :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেছেন,মহাসড়কে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে সরকারকে। ঈদযাত্রায় ট্রেন, বাস, লঞ্চে বাড়তি ভাড়া আদায় বন্ধ করতে হবে, জনগনের কাছ থেকে নির্ধারিত ভাড়া আদায় করতে হবে।

সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর হয়ে উত্তরাঞ্চলের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জামায়াত ইসলাম ও শিবির নেতা-কর্মিদের মহাসড়কে স্বেচ্ছাসেবকের দায়িত্বপালন উদ্বোধনকালে তিনি একথাগুলো বলেন।

তিনি আরও বলেন, অন্যান্য বছরগুলোতে ঈদযাত্রায় উত্তরাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত হাটিকুমরুল গোলচত্বরে ব্যাপক ভোগান্তি পোহাতে হত যানবাহন চালক ও যাত্রীদের। এবার সেই বিরম্বনা নেই। প্রশাসন তাদের দায়িত্ব পালন করছে। আমরা জনপ্রতিনিধিরাও সার্বক্ষনিকভাবে খোঁজ-খবর রাখছি।

এসময় উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশিদুল ইসলাম শহিদ সলঙ্গা থানা জামায়াতের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, উল্লাপাড়া উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল বারী, হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের সভাপতি রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।