ঢাকা১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আসিফ মাহমুদসহ ৪২ জনের বিরুদ্ধে পুলিশ-হত্যা মামলার আবেদন খারিজ

admin
মার্চ ১৩, ২০২৬ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

আদালত প্রতিবেদক
১৩ মার্চ ২০২৬,

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদসহ ৪২ জনের বিরুদ্ধে জুলাই আন্দোলনে রাজধানীর ঢাকার যাত্রাবাড়িতে ১২ পুলিশ হত্যা মানলার আবেদন সরাসরি খারিজ করেছেন আদালত।

‎‎গতকাল বৃহস্পতিবার যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেনের ছোট ভাই জালার হোসেন এই মামলার আবেদন করেন।

‎‎ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির মামলার আবেদন আমলে না নিয়ে সরাসরি খারিজ করে দিয়েছেন, যা বাদীপক্ষের আইনজীবী অনিক দেওয়ান নিশ্চিত করেছেন।

‎‎মামলায় আরও যাদের আসামি করার আবেদন করা হয়েছিল তাদের মধ্যে রয়েছেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ, আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ, হাসিব আল ইসলাম, নুসরাত তাবাসসুম, উসামা ফাতেমা, আরিফ সোহেল।

‎‎মামলার অভিযোগে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলনের শেষ দিন অর্থাৎ ২০২৪ সালের ৫ অগাস্ট বিকেল সাড়ে ৫ টার দিকে আসিফ মাহমুদের নেতৃত্বে যাত্রাবাড়ি থানার সামনে অন্তত ৭/৮ টি গাড়ি পুড়িয়ে মালামাল লুট করা হয়। হামলা, ভাংচুর করে থানা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। একপর্যায়ে পুলিশ সদস্যদের মারধর করে এবং সরকারি গুরুত্বপূর্ণ নথিতে আগুন লাগিয়ে দেয়। সেখানে থাকা আসিফ মাহমুদ এবং তার সহকারীদের সহযোগিতায় ওসি আবুল হোসেনসহ ১২ জন কুপিয়ে হত্যা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।