ঢাকা১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইতেকাফ কালীন আমল

admin
মার্চ ১৩, ২০২৬ ১০:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক: ইতেকাফ শব্দের অর্থ হচ্ছে- অবস্থান করা, স্থির থাকা, আবদ্ধ থাকা। শরিয়তের পরিভাষায় রমজানের শেষ ১০ দিন বা যে কোনো দিন দুনিয়াবি সব কাজ-কর্ম তথা পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে মসজিদে বা ঘরের পবিত্র স্থানে ইতেকাফের নিয়তে অবস্থান করাকে ইতেকাফ বলা হয়।

২০ রমজান সূর্যাস্তের সময় থেকে মসজিদে ইতেকাফ শুরু করতে হবে। রমজানের চাঁদ দেখার পর মসজিদ থেকে বের হবে। রোজায় মহল্লার জামে মসজিদে ইতেকাফ করা সুন্নতে মুয়াককাদা আলাল কিফায়া। সুন্নাতে মুয়াক্কাদা আলাল কিফায়া মানে হলোÑ সকলের পক্ষে একজন আদায় করতে হবে। না হয় পুরো এলাকাবাসীর গুনাহ হবে। ইতেকাফের ফজিলত সম্পর্কে রাসুল (স.) বলেছেন, যে ব্যক্তি রোজার শেষ ১০ দিন ইতেকাফ করবে, সে ব্যক্তি দুটি হজ ও দুটি ওমরাহর সমপরিমাণ সওয়াব পাবে। হজরত আয়েশা (রা.) বলেন, রাসুল (স.) দুনিয়াতে যতদিন জীবিত ছিলেন, ততদিন রমজানের শেষ ১০ দিন মসজিদে ইতেকাফ করেছেন। জীবিত থাকাকালীন কোনো রমজানের শেষ ১০ দিন ইতেকাফ বাদ দেননি (বুখারি-১৯২২)

মহানবী (স.) বলেন, আমি লাইলাতুল কদরের সৌভাগ্য ও মহিমা অনুসন্ধানে প্রথম দশ দিন ও মাঝের দশ দিন ইতেকাফ করেছি, অবশেষে আমার কাছে এক ফেরেশতা এসে বলেছেনÑ লাইলাতুল কদর শেষ দশকে। কাজেই তোমাদের মধ্যে যারা ইতেকাফ করতে চায় তারা যেন শেষ দশকে ইতেকাফ করে (মুসলিম, খণ্ড-৩, পৃষ্ঠা-১৭৩)

ইতেকাফকালীন অধিক কোরআন তেলাওয়াত, নফল নামাজ, তাসবিহ, জিকির, দোয়া-দরুদ, দান-সদকা ইত্যাদি আমল করা। কারও সঙ্গে ঝগড়া-বিবাদ ও অনর্থক গল্প-গুজবে সময় নষ্ট করা উচিত নয়। লেনদেন না করার পাশাপাশি বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হওয়াও উচিত নয়।

ইতেকাফ তিন প্রকার ওয়াজিব, মুস্তাহাব, সুন্নাতে মুয়াক্কাদাহ।

মান্নাতের ইতেকাফ ওয়াজিব। রমজানে শেষ দশ দিন ব্যতীরেকে যত ইতেকাফ করা হবে তা মুস্তাহাব। রমজানের শেষ দশ দিনে ইতেকাফ করা সুন্নাতে মুয়াক্কাদাহ কেফায়া। মসজিদুল হারামে ইতেকাফ করলে তা সবচেয়ে উৎকৃষ্ট ইতেকাফ। তারপর মসজিদে নববীতে এবং তারপর বায়তুল মাকদেসে। তারপর উৎকৃষ্ট ইতেকাফ হয় কোনো জামে মসজিদে করলে, যেখানে রীতিমতো জামায়াতে নামাজ হয়। তার পর মহল্লার মসজিদে। ইতেকাফের চারটি শর্তÑ ১. মসজিদে অবস্থান করা, নারীদের জন্য ঘরে, ২. নিয়ত করা, ৩. বড় নাপাক থেকে পাক হওয়া, ৪. রোজা অবস্থায় হওয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।