সত্য সমাচার ডিজিটাল: বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর(অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। এরপর ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের নাম প্রস্তাব করা হয়। তাকে সমর্থন দেন হুইপ এড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আশরাফ উদ্দিন নিজান (লক্ষ্মীপুর- ৪ ) দুলুর প্রস্তাবকে সমর্থন করেন।
এরপর কায়সার কামালকে ডেপুটি স্পিকার পদে হ্যাঁ ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়। এরপর অধিবেশন ৩০ মিনিটের বিরতি দেয়া হয়। এর আগে অধিবেশনে সভাপতিত্ব করেন ড. খন্দকার মোশাররফ হোসেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

