উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ ) বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়ড়া ইউনিয়ন শাখার উদ্যোগে কয়ড়া বাজার চত্ত্বরে ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে গণসংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করে ।
রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উল্লাপাড়া পৌর জামায়াতের আমীর আব্দুল করিম, সাবেক জাসদ নেতা ও সাবেক পৌর কমিশনার শাহাদাত হোসেন খোকন, কয়ড়া ইউনিয়ন জামায়াতের সাধারণত সম্পাদক ছমির উদ্দিন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

