মুফতি সাইফুল ইসলাম:
ইসলাম শান্তি, সংযম ও দায়িত্বশীলতার ধর্ম। যুদ্ধকে কখনোই উৎসাহিত করা হয়নি; বরং প্রয়োজন ছাড়া সংঘাত এড়িয়ে চলাই ইসলামের মূল শিক্ষা। তবে যখন সত্য, ন্যায় ও মানবতার সুরক্ষার জন্য যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে, তখন মুসলমানকে সাহস, ধৈর্য ও আল্লাহর ওপর পূর্ণ ভরসা নিয়ে সামনে দাঁড়াতে বলা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) যুদ্ধের ময়দানে সাহাবিদের শুধু যুদ্ধকৌশলই শেখাননি; বরং তাদের অন্তরে তাকওয়া, ধৈর্য এবং আল্লাহর প্রতি নির্ভরতার শিক্ষাও দান করেছেন।
এই প্রেক্ষাপটেই একটি গুরুত্বপূর্ণ হাদিসে যুদ্ধ সম্পর্কে ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে।
عَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ يَعْنِي ابْنَ مَعْمَرٍ وَكَانَ كَاتِبًا لَهُ، قَالَ: كَتَبَ إِلَيْهِ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي أَوْفَى حِينَ خَرَجَ إِلَى الْحَرُورِيَّةِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَيَّامِهِ الَّتِي لَقِيَ فِيهَا الْعَدُوَّ قَالَ: يَا أَيُّهَا النَّاسُ، لَا تَتَمَنَّوْا لِقَاءَ الْعَدُوِّ، وَسَلُوا اللَّهَ تَعَالَى الْعَافِيَةَ، فَإِذَا لَقِيتُمُوهُمْ فَاصْبِرُوا، وَاعْلَمُوا أَنَّ الْجَنَّةَ تَحْتَ ظِلَالِ السُّيُوفِ. ثُمَّ قَالَ: اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ وَمُجْرِي السَّحَابِ وَهَازِمَ الْأَحْزَابِ اهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ
উমার ইবনু ’উবাইদুল্লাহর মুক্তদাস সালিম আবুন নাদর (রহ.) সূত্রে বর্ণিত। তিনি ’উমরের সচিব ছিলেন। তিনি বলেন, ’উমার (রা.) হারূরার যুদ্ধে রওয়ানা হলে ’আব্দুল্লাহ ইবনু আবূ ’আওফা (রা.) তাকে পত্র লিখে জানালেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কোন কোন যুদ্ধে শত্রুর সম্মুখীন হয়েছেন, তিনি বলেছেন, ‘হে লোকসকল! তোমরা শত্রুবাহিনীর সাক্ষাৎ কামনা করো না, বরং আল্লাহর কাছে শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করো।

