ঢাকা৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সেনানিবাসে ‘প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়’ পরিদর্শন

admin
মার্চ ৬, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডেস্ক:

০৬ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম আকস্মিকভাবে ঢাকা সেনানিবাসে) ‘প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়’ পরিদর্শন করেন।

বৃহস্পতিবার এই পরিদর্শসকালে উপদেষ্টার সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিদ্যমান নিয়ম-নীতি এবং নির্ধারিত অফিস সময় কঠোরভাবে অনুসরণ নিশ্চিত করা, নিয়োগ প্রক্রিয়ায় জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় রাখা, পরীক্ষা পরিচালনায় ব্যয় সাশ্রয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং কার্যকর উপস্থিতি ব্যবস্থাপনার জন্য ডিজিটাল অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম চালুর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

প্রসঙ্গত, আকস্মিক এই পরিদর্শন সত্ত্বেও ‘প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়’-এর সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও সন্তোষজনক হিসেবে প্রতীয়মান হয়।▫️

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।