ঢাকা২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে দিনদুপুরে পথচারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই

admin
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

এ জেড ভূঁইয়া রাজ,সীতাকুণ্ড( চট্টগ্রাম)।।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দিনদুপুরে সন্ধ্যা রানী শর্মা(৫৮) নামের এক নারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড বাজার-সংলগ্ন বৌদ্ধ মহাশ্মশানের সামনে পথচারী সন্ধ্যা রানী শর্মা((৫৮)সাথে ছিনতাই এর ঘটনা ঘটে।ছিনতাইয়ের শিকার সন্ধ্যা রানী শর্মা সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকার মৃত উমেশ শর্মার মেয়ে।
জানা যায় সন্ধ্যা রানী শর্মা গত বুধবার শ্বশুরবাড়ি ফেনী থেকে সীতাকুণ্ডে বাবার বাড়িতে বেড়াতে আসেন।বৃহস্পতিবার দুপুরে বাবার বাড়ি থেকে বাড়বকুণ্ড বাজারে যাওয়ার পথে বৌদ্ধ মহাশ্মশান-সংলগ্ন মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই ছিনতাইকারী তাঁর গতিরোধ করে। এ সময় তারা তাঁর মাথায় অস্ত্র ঠেকিয়ে কানে থাকা সোনার দুল, নাকফুল, ব্যাগে থাকা ১০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।এ সময় বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।
এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সঙ্গে জড়িত দুজনের নাম সামির ও রাজু। তারা প্রায়ই ওই এলাকায় অবস্থান নিয়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে।মহাসড়কে ডাকাতি,ছিনতাই ও চুরির ঘটনায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেন তাঁরা।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার তদন্ত কর্মকর্তা মো.আলমগীর বলেন,ভুক্তভোগী ব্যক্তির মাধ্যমে বিষয়টি জানা গেছে।এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।