ঢাকা৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে  বৈষম্য বিরোধী ছাত্র সমাজের  বিক্ষোভ মিছিল

admin
নভেম্বর ৩০, ২০২৪ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড(চট্টগ্রাম)।।
৩০ নভেম্বর ২০২৪

চট্টগ্রাম আদালতের এপিপি তরুণ আইনজীবী মোঃসাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
২৯ নভেম্বর শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড পৌরসদর বাজার এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র সমাজের নেতৃত্বে সর্বস্তরের মুসল্লিরা এক বিক্ষোভ মিছিল  করেছে।এসময় কট্টরপন্থী জঙ্গি সংগঠন ইসকনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে হাজার হাজার মানুষ আল্লাহু আকবর স্লোগান দেয়।

বিক্ষোভ মিছিলে সবশ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।মিছিলটি সীতাকুন্ড আলিয়া মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড দক্ষিণ বাইপাস হয়ে উত্তর বাজার প্রদক্ষিন করে কলেজ রোডের মুখে এসে শেষ হয়।এতে সংক্ষিপ্ত বক্তৃতায় ছাত্রসমাজ জোরালোভাবে ইসকনকে নিষিদ্ধ করার এবং ইসকনের চিহ্নিত খুনিদের বিচারের আওতায় আনার দাবি জানায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।