ঢাকা১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাণীশংকৈলে ভোট কেন্দ্রগুলাতে পুরুষ চেয়ে মহিলা ভোটারদের উপচে ভিড়

admin
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: আব্দুর রউফ
সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে ১২ (ফেব্রুয়ারী) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও- ৩ আসনে ১২৮টি ভোট কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলাতে দেখা গেছে সকাল থেকে দুপুর গড়িয়ে এলে পুরুষ চেয়ে মহিলা ভোটারদের উপস্থিত বেশি লক্ষ্য করা যাচ্ছে। এ মহিলাদের উপচে পড়া ভিড় বিষয়ে অভিযোগ করেছেন পুরুষেরা তারা বলেছেন, যেইভাবে ভোট কেন্দ্রগুলাতে মহিলা ভোটারদের উপস্থিত বাড়ছে তাহলে তো আমাদের ভোট দিতে একটু দেরি হতে পারে। অন্যেকেই বলেছেন, ঠাকুরগাঁও- ৩ আসনে এবার বুঝি মহিলা ভোটার সংখ্যা বেড়েছে তাই এদের ভোটেই অপেক্ষা করছে কে হবে এই আসনটিতে জাতীয় সংসদ সদস্য সেটা।রাণীশংকৈলে ভোট কেন্দ্রগুলাতে পুরুষ চেয়ে মহিলা ভোটারদের উপস্থিতি বেশি
পেয়ার আলী ঠাকুরগাঁও প্রতিনিধি: সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ফ্রেব্রুয়ারী) সকালে থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে কেন্দ্রগুলাতে। সকাল থেকে দুপুর গড়িয়ে গেলে পুরুষ ভোটারদের থেকে মহিলা ভোটারদের উপস্থিত বেশি লক্ষ্য করা যাচ্ছে।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩৬১০৪৪ জন। এর মধ্যে ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে পীরগঞ্জ উপজেলার ভোটার সংখ্যা ২১২৫৮৪ জন। এদিকে ২টি ইউনিয়ন বাদে ৬ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে রাণীশংকৈল উপজেলার ভোটার সংখ্যা ১৪৮৪৫০ জন। মোট ভোটকেন্দ্র ১২৮ টি। তার মধ্যে পীরগঞ্জে ৭৬টি এবং রাণীশংকৈলে ৫২টি।
এ আসনে প্রার্থী রয়েছেন মোট ১০জন। জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জাহিদুর রহমান জাহিদ ধানের শীষ (প্রতীক) জামায়াতের মনোনীত প্রার্থী মিজানুর রহমান মাস্টার দাঁড়িপাল্লা (প্রতীক) জাতীয় পার্টি সাবেক সাংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ লাঙ্গল (প্রতীক) অধিকার পরিষদের মামুনুর রশিদ মামুন (ট্রাক প্রতিক), সুপ্রিম পার্টির আবুল কালাম আজাদ (একতারা), ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আল আমিন (হাতপাখা), স্বতন্ত্র আশামনি (ফুটবল), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রভাত সমীর শাহজাহান আলম (কাস্তে), বাংলাদেশ মাইনরিটি পার্টির কমলা কান্ত রায় (রকেট) এবং বাংলাদেশ মুসলিম লীগের খলিলুর রহমান (হারিকেন)।
ভোট কেন্দ্রগুলাতে আইন শৃঙ্খলা বাহিনীরা যে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রতিহত করার জন্য সর্বদা তৎপর রয়েছেন।১২৮টি ভোট কেন্দ্র এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি। সাধারণ জনগণ তাদের পছন্দের প্রার্থীকে উৎসবমূখর পরিবেশে ভোট দিতে পেরে সবাই আনন্দিত।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।