ঢাকা৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি

admin
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল: জাতীয় সংসদ নির্বাচন ও পূজার ছুটি মিলিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা পাঁচ দিন বন্ধ থাকবে। আগামী ১১-১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ ছুটি মিলবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনের কারণে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ছুটি ঘোষণা করা হয়েছে। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। এর পরদিন ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

এটি চলতি বছরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রথম বড় ছুটি এবং ছুটির তালিকায় পঞ্চম ছুটিও বটে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি ও ভোটের দিন ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সরকারি ছুটি রয়েছে। আর শিল্পাঞ্চলের শ্রমিক, কর্মচারীদের জন্য আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।