রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের কিংবদন্তী রাজনীতিবিদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (সময় উল্লেখযোগ্য) সকাল ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কারা সূত্রে জানা যায়, দিনাজপুর কারাগারে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর একাধিক মামলায় তিনি কারাগারে ছিলেন।
রমেশ চন্দ্র সেন আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা ছিলেন। তিনি দলের প্রেসিডিয়াম সদস্য ছাড়াও সাবেক পানি সম্পদমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি পাঁচবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করেছেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

