ঢাকা৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডের সাতঘরিয়া পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক

admin
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

 

সীতাকুণ্ড( চট্টগ্রাম)প্রতিনিধি।।৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ৫ টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ৪ নং মুরাদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কমিটির আয়োজনে বৃহত্তর সাতঘরিয়া পাড়ার রাজা মিয়ার বাড়িতে বিএনপির মনোনীত প্রার্থী জননেতা আসলাম চৌধুরীর ধানের শীষ প্রতীকের সমর্থনে সকল গোষ্ঠীর মুরুব্বি,সমাজের সর্দারসহ সর্বসাধারণের সাথে ধানের শীষ কে বিজয় করার পরিকল্পনা বাস্তবায়নে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।এতে আসলাম চৌধুরীর পক্ষে উপস্হিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেত্রীবৃন্দ।ওয়ার্ড কমিটির আবু জাফর,জাহাঙ্গীর আলম কোম্পানি,মোস্তাফিজুর রহমান,মোঃ সাহেদ,মোঃ পিন্টু,সালা উদ্দিন ও কোরবান আলী প্রমূখ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন সীতাকুণ্ডের উন্নয়নে সৎ,যোগ্য ও মানবিক মানুষ আসলাম চৌধুরীর কোন বিকল্প নেই।আর এ উন্নয়নের প্রতীক হচ্ছে ধানের শীষ-আগামী ১২ ই ফেব্রুয়ারি সারাদিন
ধানের শীষে ভোট দেওয়ার জন্য সর্বসাধারণকে অনুরোধ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।