ঢাকা৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগায়ের পীরগঞ্জে মছলন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনিয়ম দুই শ্রেণীতে ২ জন ছাত্র শিক্ষক ৫ জন

admin
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

আব্দুর রউফ ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে ৩ ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখে ৬ নং পীরগঞ্জ ইউনিয়নের মসলন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনিয়ম পাওয়া গেছে। জানা যায়,সরেজমিনে স্কুলে গিয়ে দেখা যায় স্কুলে একটি ও ছাত্র-ছাত্রী নেই পাঁচজন শিক্ষকের মধ্যে দুইজন শিক্ষক একজন শিক্ষক তার বাচ্চাকে ভাত খাওয়াতে ব্যস্ত আর একজন শিক্ষক শ্রেণিকক্ষের বেঞ্চে বসে ঘুমাচ্ছিল এ বিষয়ে কথা বলে জানা যায় প্রধান শিক্ষক গৌতম চন্দ্র দেব শর্মা তার ব্যক্তিগত কাজে পীরগঞ্জ অবস্থান করছেন সহকারী শিক্ষক শাহানাজ বেগম ও সাধন চন্দ্র রায়কে স্কুলে পাওয়া যায়নি। সহকারী শিক্ষক গুলমতি দেবশর্মা জানায় এখন লাঞ্চ টাইম তাই শিক্ষকরা ভাত খেতে গেছে আর অন্যক্ষেত্রে জানা যায় যে লাঞ্চ টাইমে আমাদের স্কুলের ছাত্র-ছাত্রী থাকে না এছাড়াও মসলন্দপুর প্রাথমিক বিদ্যালয় পাঁচজন শিক্ষক থাকলেও তৃতীয় শ্রেণীতেই একজন ছাত্র ও চতুর্থ শ্রেণিতে মাত্র একজন ছাত্র আছে বলে জানায় তবে প্রধান শিক্ষক বলেন যে স্কুলে ছাত্রছাত্রী না আসলে আমাদের করণীয় তো কিছু নাই। স্কুল ছেড়ে সহকারী শিক্ষক সাধন চন্দ্র রায় এক কিলো দূরান্ত চা খেতে যায় চা খেয়ে আসে তিনি বলেন যে আমি চা খেতে গিয়েছিলাম এরপর তার সাথে ছাত্র-ছাত্রীর সংখ্যা জানতে চাইতে হলে তিনি উপযুক্ত প্রমাণ দিতে অস্বীকার করেন তিনি মৌখিকভাবে ছাত্র-ছাত্রীদের তালিকা দেন। একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী আসলে কী কারণে থাকছে না বিষয়টি একান্ত দৃষ্টি কর্তৃপক্ষের প্রয়োজন অথচ আশেপাশে ছাত্র কিন্ডারগার্ডেন ও কেজি স্কুলে টাকা দিয়ে পড়তেছেন তবুও সেই স্কুলে বিনা পয়সায় পড়াশোনা করছেন না। এর কারণ কি।

ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুর রউফ
01794859193

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।