ঢাকা৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, অটোরিকশার ৫ যাত্রী নিহত

admin
নভেম্বর ২৬, ২০২৪ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:
২৬ নভেম্বর ২০২৪

আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানায়,আজ সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনটি বুড়িচং উপজেলার কালিকাপুর রেল ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হন আরও তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনের ধাক্কায় নিহতদের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।