ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ককটেল ফাটিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই

admin
জানুয়ারি ২৫, ২০২৬ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর  প্রতিনিধি :
২৫ জানুয়ারি ২০২৬,

গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের ২৪ লাখ টাকা ছিনতাই করা হয়েছে।

আজ রোববার বিকেল সোয়া ৪টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাজিম উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কাছে ওই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. হারুন-অর-রশিদ।

ওসি জানান, ডাচ-বাংলা ব্যাংকের ভোগড়া বাইপাস এজেন্ট ব্যাংকিং শাখা থেকে ২৪ লাখ টাকা ওই ব্যাংকের চান্দনা চৌরাস্তা শাখায় জমা দিতে যাচ্ছিলেন এজেন্ট ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমানসহ তার এক সহকারী। বিকেল সোয়া ৪টার দিকে তারা ব্যাগ ভর্তি টাকা নিয়ে চান্দনা চৌরাস্তা কাঁচা বাজারের পশ্চিম পাশে কাজিম উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কাছে এসে পৌঁছালে ২-৩টি মোটরসাইকেলে এসে ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে। একপর্যায়ে তারা কয়েকটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে টাকা বহনকারীদের মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।