ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনের আগে লুটের অস্ত্র উদ্ধারে জোর নির্দেশ প্রধান উপদেষ্টার

admin
জানুয়ারি ২০, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:

আসন্ন জাতীয় নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারে জোর দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আবারও আসন্ন জাতীয় নির্বাচনের প্রসঙ্গ তোলেন এবং নির্বাচনের আগে অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারের ওপর জোর দেন।

প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, লুট করা অস্ত্র যে করেই হোক ইলেকশনের আগে যত দ্রুত পারা যায় এগুলোকে উদ্ধার করতে হবে।

বৈঠকে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

 

ব্রিফিংয়ে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোট উপলক্ষে সারা দেশের প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে সরকার পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছে, ৬ হাজার ৫৫২টি কেন্দ্রে আগে থেকেই সিসিটিভি রয়েছে।

তিনি বলেন, অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ২১ হাজার ৯৪৬টি ভোটকেন্দ্রে সিসিটিভি বসাতে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।

কয়েকটি জেলায় শতভাগের কাছাকাছি কেন্দ্রে ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী এক কর্মকর্তা নিহত হওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, এটা আমাদের আজকে এই বিষয়েও আলাপ হয়েছে। এখানে জঙ্গল সলিমপুরে যে কাজটা হয়েছে, খুবই জঘণ্য একটা কাজ এবং এটা আমরা নিন্দা জানাই।

তিনি বলেন, এ ঘটনার পর ওই এলাকায় আরও জোরদারভাবে অভিযান চালানো হবে। সমস্ত বাহিনী একত্র হয়ে কম্বাইন্ড অপারেশন হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।