ঢাকা৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

admin
নভেম্বর ২৪, ২০২৪ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

উল্লাপার প্রতিনিধি:
২৪ নভেম্বর ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মটরসাইকেল আরোহী দুই বন্ধু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। রোববার ভোরে নগড়বাড়ি ঢাকা মহাসড়কে বোয়ালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাশী ইউনিয়নের মাটিকাটা গ্রামের মোহাম্মদ মিজানুর রহমানের ছেলে শফিকুল ইসলাম ও তার বন্ধু শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের নাঈম সরকার।

স্থানীয় সূত্রে জানা যায় সকালে দুই বন্ধু সলঙ্গা মাছের আড়ত হইতে মাছ কিনে মোটরসাইকেলযোগে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন। অপর দিক থেকে শাহজাদপুর হইতে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে আসা শাহজাদপুর ট্রাভেলস বোয়ালিয়া বাজার এলাকায় পৌছালে বাস ও মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষ হলে দুই বন্ধু নিহত হয়।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।