ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

admin
জুলাই ২৫, ২০২৫ ১০:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

 মুফতি মুহাম্মদ মর্তুজা

২৫ জুলাই ২০২৫

কিছু মৃত্যু দুনিয়াবাসীকে কষ্ট দেয়। কিছু ক্ষতবিক্ষত লাশ তাদের আত্মীয়-স্বজনসহ মানবজাতির হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। সে চিত্র তাদের আমৃত্যু পীড়া দেয়। কিন্তু সে লাশের ভেতর থাকা পবিত্র আত্মাগুলো জান্নাতের সবুজ পাখিতে স্থানান্তরিত হয়

 

তারা জান্নাতে সবুজ পাখি হয়ে উড়ে বেড়ায়। জান্নাতের নির্মল ঝরনা ওপর দিয়ে উড়ে বেড়ায়। জান্নাতের সুস্বাদু ফলমূল থেকে তাদের রিজিকের ব্যবস্থা করা হয়। আরশে ঝোলানো সোনার ফানুসে তাদের বাসস্থান হয়।

এভাবে তারা অমর হয়ে মহান আল্লাহর অগণিত নিয়ামত ভোগ করে।
প্রশ্ন হলো, তারা কারা, যারা দুনিয়াবাসীর চোখে মৃত হলেও মূলত জীবিত। মহান আল্লাহ তাদের নিজের আরশের কাছেই রাখেন। রিজিক দান করে।
যাদের ব্যাপারে মহান আল্লাহ বলেছেন যে তারা মৃত নয়, বরং জীবিত! পবিত্র কোরআন-হাদিসে এই প্রশ্নের উত্তর পাওয়া যায়। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদের মৃত বোলো না, বরং তারা জীবিত কিন্তু তোমরা বোঝো না।’ (সুরা : বাকারাহ, আয়াত : ১৫৪)
পবিত্র কোরআনের এই আয়াতে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া ব্যক্তিদের বিশেষ মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে। প্রত্যেক মৃত ব্যক্তিই কবরে বিশেষ ধরনের জীবন প্রাপ্ত হয় এবং সে জীবনে তারা কবরের আজাব বা সওয়াব ভোগ করে থাকে। তবে সে জীবনের হাল-হাকিকত দুনিয়াবাসীর জন্য পুরোপুরি স্পষ্ট করা হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।